ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০১:২৫ পিএম

নওগাঁর পোরশায় ভ্যানের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নওগাঁর পোরশায় ভ্যানের ধাক্কায় গৃহবধূর মৃত্যু। প্রতীকী ছবি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় রাস্তা পারাপারের সময় রডবাহী ভ্যানের ধাক্কায় মজিরন সাথী (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মজিরন নিতপুর কপালীর মোড় এলাকার রায়হানের স্ত্রী।

এলাকাবাসী জানান, মজিরন আজ শনিবার (১০ মে) দুপুরে তার বাড়ি থেকে বের হয়ে খাবার পানি নেয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় পোরশার দিক থেকে আসা একটি রডবাহী ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক

বিশ্বকাপ ক্যাম্পে ফিরেছেন দেশম

আদাবরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৬৯ হাজার

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার