ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫, ০৩:০৪ দুপুর

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় সরকার ও অসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।

বিমানবন্দরের সুরক্ষায় নিযুক্ত সিআইএসএফ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে ছিলেন, তাদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে। বিমানবন্দর চত্বরে শুক্রবার (৯ মে) সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন

দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর মতো কলকাতাতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। নিরাপত্তা সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের উড়ানের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি

ছাত্রদলের সর্বোচ্চ অর্জন জকসুতে, তবুও চীন সফরে উপেক্ষিত জবি ইউনিট

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সৌদিতে হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত