ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৭:৫৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে আগাছানাশক ছিঁটিয়ে বোরো ধানক্ষেত বিনষ্ট

সিরাজগঞ্জের তাড়াশে আগাছানাশক ছিঁটিয়ে বোরো ধানক্ষেত বিনষ্ট। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের পল্লিতে বোরো ধানের জমিতে আগাছানাশক ছিঁটিয়ে প্রায় ৫ বিঘা জমির ধান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। জমির পোড়া ধান দেখে কৃষক কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম গ্রামে মো: ইসাহাক হোসেনের জমিতে।

জানাগেছে, আজ শুক্রবার (৯ মে) সকাল ১০ টায় লোক মারফত খবর পেয়ে জমির মালিক জমিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা শক্রতা করে তার প্রায় ৫ বিঘা জমিতে আগাছা ছিঁটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। রোদ যত বেশি হচ্ছে ধান তত দ্রুত পরে যাচ্ছে। এ সময় তার কান্না দেখে মাঠের মধ্যে অনেক মানুষের আগমন ঘটে। কান্না জড়িত কণ্ঠে ইসাহাক জানান, আমার ৫ বিঘা জমিতে প্রায় ১শ’ ৫০ মণ ধান হত।

আরও পড়ুন

আর এক সপ্তাহ পর ধান কাটতাম। কে আমার এমন সর্বনাশ করল। আমি এখন ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে বাঁচব। কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন জানান, আমি সাংবাদিকের মাধ্যমে খবর পেয়েই আমার ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত অফিসারকে ঘটনা স্থলে পাঠিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বি/ক্ষো/ভ মিছিল

১

মালয়েশিয়ার সঙ্গে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

২

এসিআই মটরসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৩

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ আহত- ৯

৪

সব হারিয়ে মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলো শরপুরের রফিক

৫

ভেরিফিকেশনে বাদ: ঢাবিতে সরকারকে লাল কার্ড দেখালো ছাত্রশক্তি

৬