ভিডিও সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০৭:৩৪ পিএম

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

দেশের সাত জেলায় ৬০ কিলোমিটার বা তার অধিক গতিতে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৯ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টার মধ্যে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, ঝালকাঠি, গোপালগঞ্জ জেলাগুলোতে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের তিন জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ দুপুর ২টা থেকে শুরু করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে তিনদিনের বৃষ্টি ও বাতাসে ১৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

১

নবীপ্রেম ইমানের অপরিহার্য দাবির কারণ

২

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে যে আমল করতে হয়

৩

তাহাজ্জুদ নামাজের সময় যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হয়

৪

হাদিসের কিতাব অজু ছাড়া ধরা যাবে কি?

৫

প্রধানমন্ত্রীর সফরের আগে উদ্বোধনস্থল পরিদর্শ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৬