ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ০৭:১৪ বিকাল

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে আটক ইউনিয়ন যুবলীগ সভাপতি

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে আটক ইউনিয়ন যুবলীগ সভাপতি

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জে সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (৭ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক মো. সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি। তিনি একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

জানা গেছে, বুধবার (৭ মে) দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন মো. সাহেদ মিয়া। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়ার বাড়ি জিনারাই গ্রামে। তিনি অনৈতিক কাজ করার জন্য বুধবার গভীর রাতে চৌদ্দশত পূর্ব পাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সাহেদ মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবে বরাতের রাতে শাহজালাল ও শাহপরান (র.) মাজারে মুসল্লিদের ভিড়

৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে পাকিস্তান?

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট

বঙ্গভবনের নামে ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ

ভোটকেন্দ্রে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল: ইসি

এবার জামায়াত সেক্রেটারির টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক