ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১১:৪০ রাত

প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই : রসিক প্রশাসক ডন

প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই : রসিক প্রশাসক ডন

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, দলীয় পরিচয় বিবেচ্য নয়, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় নাগরিকদের জন্য প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই। যেখানে সমন্বিত উদ্যোগে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও গ্রীন সিটি করাই হবে মূল লক্ষ্য। আজ সোমবার (১৬ মার্চ) সকালে নগরভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

রসিক প্রশাসক বলেন, প্রশাসক হিসেবে আমার প্রথম কাজ হবে বৈষম্য দূর করা। আমার সাথে যারা থাকবেন তারা যেমন নিরাপদ থাকবেন, তেমনি যারা আমার সাথে থাকবেন না তারাও নিরাপদ থাকবেন। কারো প্রতি কোন প্রকার বৈষম্য দেখানো হবে না। নাগরিকরা যাতে সহজে তার সেবা পান সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

বাজেট বৈষম্য নিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের কবলে রংপুর। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বৈষম্য কমিয়ে আনতে সবধরণের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে খুবই আন্তরিক। আগামী দিনে রংপুরের উন্নয়নে সবাইকে সাথে পরিকল্পিত উন্নয়ন করতে চাই।

আরও পড়ুন

শ্যামাসুন্দরী খাল প্রসঙ্গে তিনি বলেন, রংপুরের ফুসফুস খ্যাত শ্যামাসুন্দরী খাল দীর্ঘ পরিকল্পনার অভাবে অপরিচ্ছন্ন ভাগারে পরিণত হয়েছে। এজন্য প্রথমে শ্যামাসুন্দরী খালের উন্নয়নে স্বল্প মেয়াদী উদ্যোগ নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শ্যামা সুন্দরীকে নগরীর জন্য উপহার দিতে চাই। এর আগে, সকালে নগর ভবনে নবনিযুক্ত প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী ডন সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই : রসিক প্রশাসক ডন

ত্রাণের কাপড় বরাদ্দে বৈষম্যের অভিযোগ

নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

তারেক রহমানকে দেখতে সৈয়দপুরে সড়কের দুই পাশে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা