ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৪:৫৪ পিএম

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়ের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসায় যাচ্ছিল। পথে রজপাড়া এলাকায় পৌঁছালে সিক্স লেন এলাকায় একটি দ্রুতগামী অটোবাইক মারিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

আরও পড়ুন

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতের পরিবার মামলা করতে অনিচ্ছা প্রকাশ করে এবং মরদেহ দাফনের জন্য নিয়ে যায়।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৫

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত : রুমিন ফারহানা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

১১ দিন ভারতে আটক থাকার পর স্বজনদের কাছে ফিরল পাঁচ বাংলাদেশি

গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত শ্যুটারগান ও গুলি উদ্ধার