ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৩:৪০ পিএম

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। এসময় পাইলট গুরুতর আহত হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং জানায়, পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসডিআরএফের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৫০ মিনিটে দেরাদুনের সাহস্রধারা হেলিপ্যাড থেকে ছয়জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পরিচালিত হেলিকপ্টার (ভিটি-ওএক্সএফ)। এটি চালাচ্ছিল পাইলট ক্যাপ্টেন রবিন সিং। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সেপ্রেসের। হেলিকপ্টারটির খারসালি হেলিপ্যাডে অবতরণের কথা ছিল, যা গঙ্গোত্রী ধামের প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। তবে, রিষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছের এলাকায় হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে-কালা সোনি (৬১), জয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়াল (৫৬), তিনজনই মুম্বাইয়ের বাসিন্দা।রাধা আগরওয়াল (৭৯) উত্তরপ্রদেশের, বেদাবতী কুমারী (৪৮), অন্ধ্রপ্রদেশের পাইলট রবিন সিং যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। তারা একটি তীর্থস্থানে যাচ্ছিল। এসডিআরএফ কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশী বলেন, ‘উত্তরকাশী পুলিশ ও এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলেছে।’ 

আরও পড়ুন

ভাটওয়াড়ি থেকে পাঠানো এসডিআরএফ দলের সদস্যরা জানায়, হেলিকপ্টারটি একটি গভীর খাদে পড়ে যায়, যার গভীরতা প্রায় ২০০ থেকে ২৫০ মিটার। ঘটনাস্থলে একটি বেস ক্যাম্প স্থাপন করে নিচে নামার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

১

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

২

মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

৩

ঢাবির ৫৪তম সমাবর্তনের আবেদন শুরু ১ নভেম্বর 

৪

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

৫

জাপান-বাংলাদেশের বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

৬