ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ১২:৫২ পিএম

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (মহিলা আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। 

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী বাছাই পর্বের দিনে মনোনয়নপত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ হিসেবে ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ইসি জানায়, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা না দেওয়ায় এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আইনগত প্রক্রিয়া ও আপিল নিস্পত্তির সময়সীমা শেষ হলে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পর আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

১

মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

২

ঢাবির ৫৪তম সমাবর্তনের আবেদন শুরু ১ নভেম্বর 

৩

জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান

৪

জাপান-বাংলাদেশের বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

৫

ব্রাজিলের নির্বাচনে কারচুপি হয়েছে:  ট্রাম্প

৬