ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৫ ০৭:৫৫ পিএম

কাঁচা আম ও শর্ষেবাটায় মুরগির কষা

ছবি : সংগৃহিত,কাঁচা আম ও শর্ষেবাটায় মুরগির কষা

উপকরণ: মুরগি (হাড়সহ ছোট কাট) আধা কেজি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, টক দই ১ টেবিল চামচ, শর্ষের তেল সিকি কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাজুবাদামবাটা ১ টেবিল চামচ, কুচি করা আম ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, শর্ষেবাটা ১ টেবিল চামচ, নারকেল দুধ সিকি কাপ।

প্রণালি: মুরগি কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে নিন। হলুদগুঁড়া, টক দই, ১ টেবিল চামচ তেল, অর্ধেক আদাবাটা, অর্ধেক রসুনবাটা ও সামান্য লবণ দিয়ে মেখে রাখুন ৩০ মিনিট। এরপর চুলায় প্যান দিন। গরম হলে বাকি তেল দিয়ে দিন। পেঁয়াজকুচি দিন। পেঁয়াজকুচি একটু নরম হয়ে এলে শর্ষেবাটা, নারকেলের দুধ ও কাঁচা মরিচবাটা ছাড়া অন্য সব উপকরণ দিয়ে একটু কষিয়ে নিন। মেখে রাখা মুরগি দিয়ে দিন। নেড়েচেড়ে একটু ঢেকে দিন। ভুনে নিন। অর্ধেক হয়ে এলে শর্ষেবাটা, নারকেলের দুধ ও কাঁচা মরিচবাটা দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। পাঁচ থেকে সাত মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মুন্না হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে গৃহ পরিচারিকার সংবাদ সম্মেলন

বগুড়ার সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ

অনলাইন জুয়ার বিরুদ্ধে চমকের বার্তা, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত