ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৫, ১২:১৯ দুপুর

ঝিনাইদহে মাদক মামলায়  দম্পতিকে আটক

ঝিনাইদহে মাদক মামলায়  দম্পতিকে আটক

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

সোমবার (৫ মে) তাদের আদালতে পাঠানো হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। 

রবিবার (৪ মে) রাতে ওই দম্পতি গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)।

আরও পড়ুন

ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের