ভিডিও বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৫ ০২:০৬ পিএম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কায় নিহত ১ 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কায় নিহত ১ 

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের  নিমতলার কলাবাগান এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ইউসুফ খান (৫২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পাশের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন

নিহত ইউসুফ খান ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে। তিনি সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকামুখী সড়কের কলাবাগান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই ইউসুফ খান মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

দুদককে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফ মাহমুদের

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

দুদককে আবার বিরোধী দল দমনের হাতিয়ার করার অপচেষ্টা চলছে: এনসিপি

সাতমাথায় অভিযানে নেমে অটোরিকশাচালক ও পথিচারীদের সতর্ক করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট

দিনাজপুরের কাহারোলে নদীতে নৌকা ডুবে নিখোঁজ যুবক উদ্ধার