ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০৩ বিকাল

গোপালগঞ্জে কালিবাড়ি থেকে চৌরঙ্গী পর্যন্ত ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জে কালিবাড়ি থেকে চৌরঙ্গী পর্যন্ত ছাত্রলীগের মিছিল

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে চৌরঙ্গী পর্যন্ত  মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে  মিছিলটি বের হয়।

গোপালগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন মিছিলটিতে নেতৃত্ব দেন। এতে নিষিদ্ধ সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘দিয়েছিতো রক্ত আরো দিব রক্ত’ বলে স্লোগান দিতে থাকেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে জানতে পারি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ৫ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেছে। তাদের আটকে পুলিশের অভিযান চলছে।”

আরও পড়ুন

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “মিছিলকারীদের আটকে পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি

শাওন-আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযোগ