ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫ ০৯:৫৪ পিএম

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল চুরি

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল চুরি। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বারোদুয়ারি গরুহাটি এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকের নাম সাব্বির হোসেন। সে খন্দকারটোলা ফজলুর মোড় এলাকার মোতালেব হোসেনের ছেলে। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর দেড়টার দিকে সাব্বির হোসেন তার লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলটি গরুহাটি এলাকায় রেখে বাজার করতে যান। বাজার শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজখবরের পর কোথাও না পেয়ে পরবর্তিতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, চোরকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের টিম কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে বের হওয়ার পাঁচদিনের মাথায় ১৮শ’ পিস ইয়াবাসহ ফের গ্রেপ্তার

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল

আরও বড় পরিসরে নিজের নামে টুর্নামেন্ট আয়োজন করলেন মেসি

বাংলাদেশ একটি ‘রেইনবো নেশন’ এর স্বপ্ন দেখে : শামা ওবায়েদ

ছয় মাসে ইরানে ড্রোন-মিসাইলের ১৩শ’ চালান পাঠিয়েছে চীন

মোটরসাইকেল ও গাড়ি চালকেদের জন্য ১২ নির্দেশনা