ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৪ দুপুর

উন্নত চিকিৎসার জন্য তামিমের বিদেশ গমন

উন্নত চিকিৎসার জন্য তামিমের বিদেশ গমন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। অবশ্য শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিম ইকবালকে। হাসপাতাল ত্যাগের পরেই বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন তামিম। আর সে কারণে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যান তিনি। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

গেল সপ্তাহেই গণমাধ্যমকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। শেষ পর্যন্ত গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম। সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে অবশ্য দিন দশেক ছিলেন নিজের বাড়িতেই। বলা হয়েছিল, আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালো ছিলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়