ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল

২৭৪ রানেই অলআউট পাকিস্তান

২৭৪ রানেই অলআউট পাকিস্তান

দারুণ প্রত্যাবর্তন বাংলাদেশের। বিনা উইকেটে ১০৩, একটা সময় ৩ উইকেটে ২৩১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, স্কোর অনায়াসে ৩০০-৩৫০ হয়ে যাবে। তবে বাংলাদেশের বোলাররা সেটা করতে দেননি।

বিজ্ঞাপন

মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত এক রানআউটের পর দৃশ্যপট বদলে যায়। ৪৩ রানে শেষ ৭ উইকেট হারায় পাকিস্তান। ৪৭.৩ ওভারে অলআউট হয় ২৭৪ রানে। অর্থাৎ সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৭৫।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। তবে এবার আর আগের ম্যাচের মতো ভুল করেনি পাকিস্তান। সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত ১৩ ওভারের আগেই দলকে পার করে দেন ১০০ রানের গণ্ডি।

কিছুতেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে ১০৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৩১ বলে টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা মাজ সাদাকাতকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান বাংলাদেশ অধিনায়ক। ৪৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় সাদাকাত করেন ৭৫।

এরপর আরেক ওপেনার সাহিবজাদাকে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে ডিপ থার্ডম্যানে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা (৩১)। নাহিদ রানার বলে পুল করতে গিয়ে থার্ড ম্যানে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দেন শামিল হোসেন (৬)।

আরও পড়ুন

১৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে আবার জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলি আগা। ১১৫ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে বিতর্কিত এক রানআউটে।

সালমান আগা ননস্ট্রাইকে কিছুটা বেরিয়ে গিয়েছিলেন। বোলার মিরাজ আস্তে করে বল ধরে তিনি বুঝে ওঠার আগেই স্টাম্প ভেঙে দেন। আগা এই আউট মানতে পারেননি, বেরিয়ে যাওয়ার সময় অসন্তোষ প্রকাশ করেন। এমনকি ব্যাট আর হেলমেট ছুড়েও ফেলেন। ৬২ বলে ৬৪ রান আসে আগার ব্যাট থেকে।

এর এক বল পরেই উইকেট বিলিয়ে দেন আরেক সেট ব্যাটার রিজওয়ান (৪৪)। হুসাইন তালাতকে (৯) বোল্ড করেন রিশাদ হোসেন। ৭ বলে ১১ করে রানআউট হন আবদুল সামাদ। ২৫৪ রানে পাকিস্তান হারায় ৭ উইকেট।

এরপর আর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ইনিংসের ১৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৭৪ রানে।

রিশাদ হোসেন ৩টি আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭৪ রানেই অলআউট পাকিস্তান

লালমনিরহাটে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত

পরিবারের ৮ সদস্যকে নিয়ে একসঙ্গে চিরঘুমে বাড়ির অভিভাবক রাজ্জাক

গরমে সব তেল চুলের জন্য ভালো নয়: কোনগুলো এড়িয়ে চলবেন?

হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত

১৮, ২১ নাকি ২২ ক্যারেট? গহনা কেনার আগে সোনার পার্থক্য বুঝে নিন