ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৫, ১২:০৯ দুপুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলমকে আজ বুধবার (২ এপ্রিল) সকালে গ্রেফতার করা হয়েছে। সলঙ্গা থানা পুলিশ আলমকে তার চড়িয়া উত্তরপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, হেদায়েতুল আলমের বিরুদ্ধে সলঙ্গা থানা এবং হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতার করার মোট ৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন

এসব মামলার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলায় জামিন নিয়ে পলাতক ছিলেন। তাকে থানায় জিজ্ঞাসাবাদের পর সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১