ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫ ০৯:০৬ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় স্মৃতিসৌধ ও থানা ভবন থেকে ফ্যাসিস্টদের নাম মুছে ফেলা হলো

ভাঙ্গুড়ায় স্মৃতিসৌধ ও থানা ভবন থেকে ফ্যাসিস্টদের নাম মুছে ফেলা হলো, ছবি: দৈনিক করতোয়া

ভাঙ্গুড়ায় (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় থানা ভবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ’র নামফলক থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের নাম মুছে ফেলা হয়েছে।

গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে থানা ভবন ও ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে অবস্থিত ভাঙ্গুড়া স্মৃতিসৌধের নামফলক থেকে তাদের নাম কালো কালি দিয়ে মুছে ফেলা হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম হুমায়ুুন কবিরের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের নাম মুছে দেন।

আরও পড়ুন

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম  বলেন, তিনি স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদে ছিলেন। সেখান থেকে এসে দেখেন নাম ফলকটি কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসাশিক্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার

চাঁপাইনবাবঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

কৌতুক