ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৫, ০১:৩০ দুপুর

আপিল বিভাগে দুই নতুন বিচারপতি

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আসাদুজ্জামান

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আসাদুজ্জামানকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ সোমবার (২৪ মার্চ) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। তাদের নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে নির্ধারিত হবে।

গত বছরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি। এরপর প্রধান বিচারপতি হন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরদিনই তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

আরও পড়ুন

 

এরপর গত ১২ আগস্ট আপিল বিভাগে আরও চারজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এতে আপিল বিভাগের বিচারকের সংখ্যা হয় ৬। নতুন দুইজন যুক্ত হওয়ায় এখন এ সংখ্যা হবে ৮।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে বাড়ি ফেরা : এবারের যাত্রা স্বস্তির হবে তো

পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস , বক্তব্য ভাইরালের পর ওসিকে ক্লোজড

ঈদুল আজহায় ত্যাগের শিক্ষা বনাম বাস্তবতা

কোরবানির শিক্ষা, তাৎপর্য ও আমাদের করণীয়

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, নারী-শিশুসহ আটক ১০

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫