ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫২ সকাল

ভারতের উদ্দেশে হামজাদের যাত্রা

ভারতের উদ্দেশে হামজাদের যাত্রা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে যাত্রা করেছে জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যায় দলকে বহনকারী বিমান। সেখান থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ে পৌঁছাবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তার আগেই সকাল সাড়ে ৭টার মধ্যে বাংলাদেশ দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

শিলংয়ে জয় দিয়ে হামজা চৌধুরীর অভিষেক রাঙানোর প্রত্যাশা তপু বর্মণের। রক্ষণভাগের এই তারকা জানিয়েছেন, প্রথম দিনের অনুশীলনেই হামজা চৌধুরী দলের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। ভারতে আরও অন্তত তিনটি সেশন পাবে দল। ফলে সেখানেও হামজার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবেন অন্য ফুটবলাররা।

আরও পড়ুন

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প