ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৫ ০৩:১০ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলের এই তাণ্ডবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন। একইসঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই মহাসচিব। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। গুতেরেস আরও বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

১

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

২

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

৩

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

৪

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন : স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

৫

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৬