ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৬:৪৭ বিকাল

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

সংগৃহিত,রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

মফস্বল ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় বালুবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন। তাদের বাড়ি জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়।

আরও পড়ুন

এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দিবে প্রাণ গ্রুপ

জ্বালানি না পেলে হটলাইনে বা আমাকে ফোন দিবেন : সড়ক ও পরিবহন মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৩শ’ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

খোলা ট্রাক-পিকআপে বাড়ি যাচ্ছে নিম্নআয়ের মানুষ