ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৫ ০৭:১৭ এএম

বগুড়ায় যুবক ছুরিকাহত আটক ১

বগুড়ায় যুবক ছুরিকাহত আটক ১ প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের ঘোনপাড়ায় হাকির মোড়ে সানি খাঁ নামের এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে একাধিক যুবক হামলা চালিয়ে তাকে ছুরিকাহত করে। এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। আহত সানি (২৪) শহরের চকসুত্রাপুরের পিরু খাঁর ছেলে। পুলিশ এ ঘটনায় আদর নামে এক যুবককে আটক করেছে।

আহত সানির বাবা পিরু খাঁ বলেন, ঘোনপাড়ায় তার জামাই হোসেন আলীর একটি ইফতারির দোকান রয়েছে। সেখানে চাঁদা না পেয়ে আদর ও তার সহযোগীরা তার ছেলে সনি খাঁর দুই হাতের কবজিতে ছুরিকাঘাত করে। এতে তার বাম হাতের রগ কেটে গেছে। তবে উপ-শহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন সেখানে চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি বলে জানান।

আরও পড়ুন

তিনি জানান, আটক আদরের বাবা আবু সাঈদ গানু পারিবারিক দ্বন্দ্বে তার স্ত্রীকে মারধর করতে করতে হোসেন আলীর ইফতারির দোকানে নিয়ে টেবিলে ওপর ফেলে দেয়। এতে টেবিল ভেঙে যায়। পরে এনিয়ে গানুর ছেলে আদরের সাথে দোকানি হোসেন আলীর শ্যালক সনির বিরোধ বাধে। পরে এর জের ধরে সনিকে এন্টিকাটার দিয়ে দু’হাতে আঘাত করে আদর। এতে আহত হয় সনি। তিনি আরও বলেন, এঘটনায় আদরকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬