ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৫ ০৪:৩০ পিএম

অন্যরকম মাইলফলক মেসির

অন্যরকম মাইলফলক মেসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি এখন পর্যন্ত ৩৬টি ভিন্ন দেশের মাটিতে গোল করেছেন। তার এই পরিসংখ্যানে ক্লাব ও জাতীয় দলের হয়ে করা সব গোল অন্তর্ভুক্ত রয়েছে। স্পেনের মাঠে মেসি সবচেয়ে বেশি গোল করেছেন, যেখানে বার্সেলোনার হয়ে তিনি ৫৪৯ গোলের বিশাল সংগ্রহ গড়েছেন, যা তার মোট ৮৫৩ গোলের প্রায় ৬৫ শতাংশ।

ইন্টার মায়ামির হয়ে খেলা এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের সুবাদে যুক্তরাষ্ট্রের মাঠে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। ২০১৬ ও ২০২৪ কোপা আমেরিকায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। জাতীয় দলের হয়ে নিজ দেশ আর্জেন্টিনায় ৩৫টি গোল করেছেন মেসি। যদিও কোনো আর্জেন্টাইন ক্লাবে খেলেননি, তবে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। বার্সেলোনার পর ফরাসি ক্লাব পিএসজিতে দুই বছর কাটিয়েছেন মেসি। ফ্রান্সের মাটিতে তার গোল সংখ্যা ৩৪। যদিও পিএসজিতে তার সময়টা মিশ্র অভিজ্ঞতার ছিল। আরও দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলে ৯ গোল (কোপা আমেরিকা ও বিশ্বকাপে), ইংল্যান্ডে ৯ গোল (চ্যাম্পিয়নস লিগ ও আন্তর্জাতিক ম্যাচে), কাতারে ৭ গোল (২০২২ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স), ডেনমার্ক, গ্রিস ও চীনে ১টি করে গোল এবং সর্বশেষ ৩৬তম দেশ হিসেবে জ্যামাইকাতে একটি গোল করেছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাথলেটিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বললো ‘একেবারেই অগ্রহণযোগ্য’

সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’

তদবির করে ভালো পোস্টিং পাওয়া যায় না, কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি