ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫ ১০:৪২ পিএম

নতুন মোটরবাইকই কাল হলো রাসেল-বকুলের

নতুন মোটরবাইকই কাল হলো রাসেল-বকুলের

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : নতুন মোটরবাইকই কাল হলো রাসেল আর বকুলের জীবনে। বোনের বাসা গাজীপুরের কোনাবাড়িতে গিয়ে নতুন মোটরবাইক কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তারা। আজ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল (২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের পুত্র। তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একই সাথে মোটরবাইকের অপর যাত্রী বকুল (১৬) একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ সোমবার (১০ মার্চ) ভোররাতে টাঙ্গাইলের যমুনা পূর্ব থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ লাশের সুরতহাল তৈরি করছে। নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এদিকে এই নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

২

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

৩

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

৪

সীমান্তে মাদক উদ্ধার অভিযান গিয়ে বিএসএফের কাছে দুই পুলিশ সদস্য আটক

৫

অমুসলিমদের উৎসবে মুসলমানদের আচরণ যেমন হবে

৬