ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৫, ১১:১২ দুপুর

দিনাজপুরের কাহারোলে আমবাগানে গাছে গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল

দিনাজপুরের কাহারোলে আমবাগানে গাছে গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল। ছবি : দৈনিক করতোয়া

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় এখন আমের বাগানগুলোতে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ-মৌ গন্ধ। মুকুলের গন্ধে মুখরিত চারিদিক, আমের বাগান গুলোতে গাছে গাছে দুলছে আমের মুকুল। আম চাষিরা তাদের বাগানগুলোতে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৬ টি ইউনিয়নে ছোট-বড় মিলে ২৫৫ টির অধিক আম বাগান রয়েছে। মোট ২৯০ হেক্টর জমিতে আমের বাগান অবস্থিত। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আম বাগান মালিক মো: মিজানুর রহমান জানান, গত বছরের তুলনায় এবছর আমের গাছ গুলোতে মুকুল ভালোই ধরেছে। একই গ্রামের আরেক আম বাগান মালিক মো: খাদিমুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের ফলন ভালো হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন

এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানিয়েছেন, আম চাষিদের বাগানগুলোতে পরিচর্যার জন্য কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। তবে আবহাওয়া ভালো থাকলে আমের ফলন ভালো হওয়ার সম্ভবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির