ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:৫৫ পিএম

হাসিনা পরিবারের পরিবর্তে ১৫০টি স্টেডিয়াম স্ব স্ব উপজেলার নামে

নামে

স্পোর্টস ডেস্ক:   উপজেলা পর্যায়ের ১৫০টি মিনি স্টেডিয়ামগুলোকে শেখ রাসেলের পরিবর্তে স্ব স্ব উপজেলার নামে পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

এনএসসি'র সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি আজ এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। যা উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। অনুলিপি মন্ত্রীপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করা হয়েছে।

দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিগত সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল। অর্ন্তবর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনেও ঐ পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রথম ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন

জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামগুলো স্ব স্ব উপজেলার নামেই নতুন নামকরণ করেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামকরণ হয়েছে। এ রকম ১৫০ উপজেলার নামেই স্টেডিয়ামগুলোর নতুন নামকরণ হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শাহজালালে চার ফ্লাইটে অভিযানে, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ