ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৪ দুপুর

‘ডেভিল হান্ট’ অভিযানে যশোরে আটক ৯ 

‘ডেভিল হান্ট’ অভিযানে যশোরে আটক ৯ 

নিউজ ডেস্ক:  যশোরের বিভিন্ন এলাকায় রাতভর ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জেলার বিভিন্ন এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল।

আরও পড়ুন

আটককৃতরা হলেন— বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়া মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন; ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকুঞ্চপুরের মৃত হোসেন আলী মোল্যার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ‘‘আটকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বোমাবাজির অভিযোগে গত ১৯ নভেম্বর কোতোয়াালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলাম। মামলার প্রধান আসামি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯৬ জন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই নয়জনকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

কুমিল্লার সেই কেন্দ্র নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর 

সোনার ভরির দাম কমে ২৪০৩৩৭ টাকা 

বুথফেরত ছয় জরিপে এগিয়ে  দুটিতে তৃণমূল , চারটিতে বিজেপি

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে