ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:২৫ পিএম

‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দশে দশ দেবে অনেক দর্শক। তবে, ঠোঁটকাটা স্বভাবের জন্য ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীকে নিয়ে বিতর্কও কম হয় না। আগে পিছে না ভেবে যখন যা মনে আসে তাই বলতে বেশি পছন্দ করেন তিনি। এবার সমাজের লিঙ্গবৈষ্যম্য নিয়ে কথা বললেন তিনি। পশ্চিমবঙ্গের এক বিনোদন প্রতিবেদকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ বিষয়ে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।

সাংবাদিক এক প্রশ্নের প্রেক্ষিতে স্বস্তিকা বলেন, ‘২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্য্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।’

আরও পড়ুন

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

১

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

২

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত

৩

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা কলেজে কমিটি ও অধ্যক্ষ নিয়ে বিরোধ, ব্যহত হচ্ছে পাঠদান

৪

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

৫

বগুড়ায় সরকারি হাসপাতালের পাশেই বেসরকারি চিকিৎসাকেন্দ্রের ছড়াছড়ি

৬