ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৮ দুপুর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়াল আর্জেন্টিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়াল আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বাধীনভাবে কাজ করতে পারে না অভিযোগে এবার  সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র এ ঘোষণা দেন। আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল অ্যাদরনি বলেন, আর্জেন্টিনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন মিলে। স্বাস্থ্যবিষয়ক বিশেষ করে কোভিড-১৯ সংক্রান্ত বিষয়গুলো সামলাতে ডব্লিওএইচওর ভূমিকা নিয়ে গভীর মতভিন্নতাগুলোকে কেন্দ্র করে এই আদেশ দেওয়া হয়েছে। আর্জেন্টিনার আগের বামপন্থী সরকারের সময়ে মাসের পর মাস ধরে লকডাউন (করোনাকালীন) চলার প্রসঙ্গটি এ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে।

অ্যাদরনি আরও বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য দেশগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাদের স্বাধীনতায় ঘাটতি আছে। ট্রাম্পও একই রকম করে দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারি এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকটকে যথাযথভাবে সামাল দিতে পারেনি। খবর : রয়টার্স

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের