ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৪:৫৬ দুপুর

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেল ট্যাংকারে হামলায় ভারতীয় ক্রু নিহত

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেল ট্যাংকারে হামলায় ভারতীয় ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছে। বুধবার বাগদাদের ভারতীয় দূতাবাস এ কথা নিশ্চিত করেছে। জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে ভেবেছিল ট্রাম্প প্রশাসন, বাস্তবে দীর্ঘ হচ্ছেইরান যুদ্ধ দ্রুত শেষ হবে ভেবেছিল ট্রাম্প প্রশাসন, বাস্তবে দীর্ঘ হচ্ছে।

আরও পড়ুন

ইরাকের জলসীমায় হামলার পর পারস্য উপসাগরে আরেকটি তেল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় স¤প্রচারক আইআরআবি জানায়, ইরান হামলার দায় স্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়, পানির নিচে ড্রোন হামলায় ‘পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার উড়িয়ে দেওয়া হয়েছে।’ দূতাবাস আরো জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে। খবর : এনডিটিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ