ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:০৫ পিএম

বৃহস্পতিবার থেকে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

সংগৃহীত,বৃহস্পতিবার থেকে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দিন ও রাতের তামপাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আরও পড়ুন

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

১

বগুড়ায় দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

২

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর

৩

এসএসসি পাসে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

৪

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

৫

বগুড়ার শেরপুরে যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৬