ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৯:৫৮ রাত

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে চলছে অস্ত্রোপচার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপির মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় শুরু হওয়া এই অস্ত্রোপচার সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়। এরপর শারীরিক জটিলতা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়েছে, যা শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলমান রয়েছে।
 
 
চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার অস্ত্রোপচার-পরবর্তী পরিস্থিতি এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হতে পারে। মির্জা আব্বাসের পরিবার এরইমধ্যে আকাশপথে রোগী পরিবহনের বিশেষ বিমানসহ (এয়ার অ্যাম্বুলেন্স) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
 
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ওই রাতেই তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭