ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:৪৯ পিএম

রমজানে দেশ লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

সংগৃহীত,রমজানে দেশ লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা

আসন্ন রমজানে সারা দেশে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

আরও পড়ুন

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘রোজায় বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। রোজার মাসে সম্পূর্ণভাবে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে।’
 
বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখা হবে জানিয়ে তিনি বলেন, ‘যাতে কারিগরি ত্রুটি ছাড়া কোনো লোডশেডিং না হয় সেই ব্যবস্থা থাকবে। রমজানে লোডশেডিংমুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করবো।’
 
তবে গ্রীষ্মকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট লোডশেডিং করা লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফাওজুল কবির।এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেই তিনি বলেন, ‘আমাদের ওপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও দাম বাড়াইনি। আমরা বরং ব্যয় সংকোচন করছি। বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই।’
 
গ্যাসের ক্ষেত্রে বিদ্যমান সংযোগে দাম বাড়বে না। কেবল শিল্পে যারা নতুন সংযোগ নেবেন বা বাড়তি লোড নেন, তাদের থেকে বাড়তি দামের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন

মাগুরায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯৯তম অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান

বিএনসিসি ও ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’র মধ্যে ডিজিটাল সিস্টেম ডেভেলপমেন্টর চুক্তি স্বাক্ষর