সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের ৭ বছরের এক শিশুকে ডেকে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রহমান(৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর অগে, ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে গত শুক্রবার শাহজাদপুর থানায় আব্দুর রহমানকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযুক্ত আব্দুর রহমান একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেলে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলার সময় আসামি ফুসলিয়ে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানো হয়।
আরও পড়ুনএসময় শিশুর চিৎকারে আসামি তাকে ছেড়ে দিলে সে বাড়ি এসে বিষয়টি পরিবারকে জানায়। পরবর্তীতে এলাকার আত্মীয়-স্বজন ও সাক্ষীদের সাথে আলোচনা করে থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামিকে গতকাল সোমবার সকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে আসামির বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী।
মন্তব্য করুন







