ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জানুয়ারি, ২০২৫ ০৪:১১ পিএম

নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, নিহত ৩

নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায়  উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।


রবিবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা হলেন- আলী আহমদ (২৩) ও আলমগীর হোসেন আলম (১৯)। তাৎক্ষণিক অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুলের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে রবিবার দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুই জন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হন।

আরও পড়ুন

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদ কবির বাশার বলেন, ‘‘নিহত তিন জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।’’

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘‘বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন বলে শুনেছি। আহত হয়েছেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জমি থেকে এক বক্তির গলিত লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকান্ড

নওগাঁর রাণীনগরে করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও অফিস ঘেরাও

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ প্রকৌশলীর মরদেহ উদ্ধার

সুপ্রিম কোর্টের বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহালের দাবি

নওগাঁর রাণীনগরে ৩ সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা