ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:২৯ দুপুর

আমার আরও সতর্ক থাকা উচিত ছিল : উর্বশী

আমার আরও সতর্ক থাকা উচিত ছিল : উর্বশী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউডের নবার সাইফ আলী খানের উপর হালমার ঘটনায় আতঙ্কে রয়েছে মুম্বাই শহর। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। তবে সাইফকে নিয়ে  অভিনেত্রী উর্বশী রাউতেলা যে মন্তব্য করেছে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা আবার অনেক নেটিজেন বেশ কটাক্ষ করেছেন।

এ ঘটনায় উর্বশী রাউতেলা বলেন, ‘কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে, আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার উপর সকাল ৪টার ঘটনা নিয়ে সকাল আটটার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেই ভাবে কিছুই জানতাম না।’

আরও পড়ুন

অভিনেত্রীর কথায়, ‘এটুকুই মনে আছে, সেই দিন ঘুম থেকে ওঠার পরে শুনি, তিনি (সাইফ) আহত হয়েছেন। পুরো ঘটনার গুরুত্ব তখনও জানতাম না। তার সঙ্গে ঠিক কী ঘটে গিয়েছে, আমি তখনও জেনেই উঠিনি।’

উর্বশী আরও জানান, তার ছবি ‘ডাকু মহারাজ’-কে কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বার বার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও কথা বলেন উর্বশী। তার কথায়, ‘মা-বাবাকে আমি খুব ভালোবাসি। তাই তাদের থেকে উপহার পেয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছিলাম। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় নাকি সমবয়সি, কোন দাম্পত্য বেশিদিন টিকে?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রাণ গ্রুপে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা