ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৭ বিকাল

নোয়াখালীতে নিখোঁজ শিক্ষকের মরদেহ মিলল পুকুরে

আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার

নোয়াখালীর চাটখিল উপজেলার একটি পুকুর থেকে নিখোঁজ সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 

আজ মঙ্গলবার (২১জানুয়ারি) সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী।  

মারা যাওয়া আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত ১৭ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যান। তখন তারা ছিদ্দিক মাস্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কিসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটে জরুরি চিকিৎসা সেবায় থাকবে রেড ক্রিসেন্ট: ইসি

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা দুর্বৃত্তদের

ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ