ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৯:২৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে চুরি করা গরুসহ চোর গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে চুরি করা গরুসহ চোর গ্রেপ্তার। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্য গ্রামের একটি গোয়াল ঘরের তালা ভেঙে গাভী চুরি করে পালানোর সময় সজিব হোসেন (২৫) নামে ওই চোরকে আটক করে জনতা। সে কামুল্যা গ্রামের জেল্লাল হোসেনের ছেলে। তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, কামুল্যা  গ্রামের সুরুজ মিয়ার গোয়াল ঘরের থেকে গরুটি চুরি করে নিয়ে যাওয়ার পথে সকালে বুড়ইল বাজারের পাকা রাস্তার ওপর হাতেনাতে হাতেনাতে ধরে স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখান থেকে চোরাই গাভীসহ চোরকে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলায় বাংলাদেশের নিন্দা

১

সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা

২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭

৩

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গিয়েছেন সেনাপ্রধান

৪

শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

৫

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

৬