ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ১০:১৯ পিএম

বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীর গুদামের তালা কেটে ১শ’ মণ পাট চুরি

বগুড়ার ধুনট দুই ব্যবসায়ীর গুদামের তালা কেটে ১শ’ মণ পাট চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি:  ধুনট উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামের সাটারের তালা কেটে প্রায় ১শ’ মণ পাট চুরি করেছে দুর্বৃত্তরা। গুদাম থেকে চুরি হওয়া পাটের মূল্য প্রায় ৫ লাখ টাকা।  শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গুদাম পরিদর্শনকালে চুরির বিষয়টি টের পেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উল্লাপাড়া গ্রামের খাজা মঈন উদ্দিন ও কলেজপাড়ার সঞ্জয় কুমার দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন ধরণের মালামালের মজুদ ব্যবসা করেন। তারই ধারাবাহিকতায় দুই মাস আগে তারা পাট ক্রয় করে ধুনট-সোনামূখী সড়কের বেলকুচি গ্রামে ইটভাটার পাশে একটি গুদাম ভাড়া নিয়ে সেখানে ১ হাজার ২০০ মণ পাট মজুদ করেন। ওই গুদামে কোন প্রহরী রাখা হয়নি। তবে দুই ব্যবসায়ী প্রতিদিনই ওই গুদাম পর্যবেক্ষন করেন। এ অবস্থায় রাতের কোন এক সময় কে বা কারা ওই গুদাম থেকে প্রায় ১০০ মাণ পাট চুরি করে নিয়ে যায়।  

এ বিষয়ে ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, প্রতিদিনের মত শনিবার বিকেলে গুদামে গিয়ে সাটারের দু’টি তালা কাটা দেখতে পাই। পরে ভেতরে ঢুকে দেখি প্রায় ১০০ মণ পাট কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতের কোন এক সময় এঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

১

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৪

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৬