ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৯:০৩ পিএম

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৫

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৫

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে একদিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের ৮ জেলায় আরও ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। নিহত রুমি বেগমের (৩৫) বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। টানা ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এরমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

নিহতের পরিবার জানায়, একমাস আগে ঢাকা থেকে তাদের আত্মীয় স্বজনেরা বেড়াতে এসেছিলেন। তাদের সেবা যত্ন করেন রুমি। স্বজনেরা ঢাকা ফিরে যাওয়ার ১৫দিন পর জ্বরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনদিন থাকার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রুমি বেগমকে। ৫দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ৩২ জন, দিনাজপুরে ৪, নীলফামারীতে ১৩, লালমনিরহাটে ১০, গাইবান্ধায় ৩ ও ঠাকুরগাঁওয়ে ১৩ জন রোগী রয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৫

১

বগুড়া সিটি কর্পোরেশনের কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখল

২

গাজীপুরে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

৩

বগুড়ার ধুনটে রিমান্ড শেষে কারাগারে  আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য

৪

বগুড়ার গাবতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ 

৫

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬