ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৯ এএম

শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারের দীর্ঘ ২২ বছর ধরে থাকা এক রেকর্ড শেষ পর্যন্ত ভেঙে দিলেন রোহিত শর্মা। ক্যারিয়ারের শেষ দিকে স্বদেশি কিংবদন্তিকেই পেছনে ফেলে এসে ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রান ছুঁয়ে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় এই তারকা।

রোহিত এই রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। মাইলফলকে পা রাখতে তার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ক্রিজে নেমে নিজের মোকাবেলা করা চতুর্থ বলে জায়ডেন সিলসের বিপক্ষে ২ রান নিয়ে খুলেন রানের খাতা, সেই সঙ্গে পূর্ণ করেন ওপেনার হিসেবে ১০ হাজার রান।

এ জন্য রোহিতকে খেলতে হয়েছে ২০২ ইনিংস। আর শচীনের লেগেছিল ২১৪ ইনিংস, যে কীর্তি তিনি গড়েছিলেন ২০০৪ সালে।

আরও পড়ুন

ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার রোহিত। তার আগে শচীন ছাড়াও এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার। গেইলের লেগেছিল ২৬৮ ইনিংস, আর জয়সুরিয়ার ৩০৩ ইনিংস।

গেল ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েন রোহিত। ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। তৃতীয় ওয়ানডেতে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন, অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

১

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

২

বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

৩

আজ বিশ্ব প্রাণী দিবস

৪

ক্রোয়েশিয়াকে দর্শক বানিয়ে ৭ গোল দিল ইংল্যান্ড

৫

মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

৬