ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৪ এএম

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের মিজোরাম-ত্রিপুরা ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা। এসব কম্পনের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।

এর ঠিক এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এ কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

আরও পড়ুন

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। এটির কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদুভাবে অনুভূত হয়েছে।

অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

১

বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল

২

আজ বিশ্ব প্রাণী দিবস

৩

ক্রোয়েশিয়াকে দর্শক বানিয়ে ৭ গোল দিল ইংল্যান্ড

৪

মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

৫

সোনারগাঁয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর

৬