ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৮:৩৫ পিএম

নওগাঁর ধামইরহাটে সা’দপন্থিদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নওগাঁর ধামইরহাটে সা’দপন্থিদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি : দৈনিক করতোয়া

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সা’দ পন্থিদের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘুমন্ত মুসল্লিদের ওপর রাতের আঁধারে এই বর্বর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে ওলামায়ে কেরাম,দাওয়াতে তাবলীগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে ধামইরহাট বাজার নিমতলীর মোড়ে বিক্ষোভ মিছিল শেষে দাওয়াতে তাবলীগ জামাতের থানা আমীর আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি মো.হানজালার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মো. রুহুল কুদ্দুস, মাওলানা মো. মোরশেদুল আলম মুর্তজা, মুফতি মো. আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কাহার প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে বক্তাগণ,অবিলম্বে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলাকারী খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়। সেইসাথে সা’দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

১

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২

বরিশালে দোকানের পাশ থেকে ককটেল উদ্ধার

৩

রাত হলেই মন খারাপ? যেভাবে সামলাতে পারেন

৪

ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের

৫

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬