ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৮:২৩ পিএম

লালমনিরহাটে বাড়িতে হামলা ভাঙচুর, মারপিট

লালমনিরহাটে বাড়িতে হামলা ভাঙচুর, মারপিট। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা ভাঙচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমঝোল গুচ্ছগ্রামের বাসিন্দা ময়নাল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৫জন আহত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় পাওনা টাকা নিয়ে সাহাজ উদ্দিন‘র  সঙ্গে ময়নাল হোসেনের দীর্ঘদিন ধরে দন্দ চলে আসছিল। এরই জের ধরে ঐ দিন সন্ধায় সাহাজ উদ্দিন, শাহ আলম ও শামসুদ্দিনসহ ২০/২৫ জন একত্রিত হয়ে লাঠি সোটা নিয়ে ময়নাল হোসেনের  বাড়িতে হামলা চালায়।

আরও পড়ুন

হামলায় নারী পুরুষ সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ময়নাল হোসেন বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন ওই হামলার ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে,-তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

১

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

২

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত

৩

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা কলেজে কমিটি ও অধ্যক্ষ নিয়ে বিরোধ, ব্যহত হচ্ছে পাঠদান

৪

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

৫

বগুড়ায় সরকারি হাসপাতালের পাশেই বেসরকারি চিকিৎসাকেন্দ্রের ছড়াছড়ি

৬