ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৫ ০৮:০০ পিএম

প্রায় সাড়ে ১৫ কোটি টাকা জরিমানা

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখানের মামলায় ব্যবসায়ীর কারাদন্ড

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখানের মামলায় ব্যবসায়ীর কারাদন্ড, প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ার সাউথইস্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক প্রত্যাখানের মামলায় রাজা বাজারের ব্যবসায়ী মেসার্স সহিদুল ভান্ডারের স্বত্বাধিকারী নুরুল ইসলামের এক বছরের সশ্রম কারাদন্ড এবং ১৫ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বগুড়া শহরের নারুলী দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শাহনাজ পারভীন এই মামলার রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, নুরুল ইসলাম তার ব্যবসার জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড বগুড়া শাখা থেকে ১১ কোটি ৪০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের পাওনা সুদে-আসলে ১৫ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকা পরিশোধের জন্য তিনি তার নামীয় ব্যাংক হিসেবের ওই টাকা মূল্যমানের একটি চেক প্রদান করেন। ব্যাংক চেকটি অর্থায়নের জন্য জমা দিলে ঋণ গ্রহীতার নামীয় ব্যাংক হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখান হয়। পরে ব্যাংক থেকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও তিনি ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় ব্যাংকের অফিসার ওয়াদুদ শরীফ বাদি হয়ে তাকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই বিঘা জমির লাউক্ষেত কেটে নষ্টের অভিযোগ

১

গাইবান্ধায় প্রেমিক যুগলের আত্মাহুতি

২

পঞ্চগড়ে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ

৩

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

৪

চলাচলের রাস্তা বন্ধ, চারদিন ধরে অবরুদ্ধ পাঁচ পরিবার

৫

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

৬