ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ১০:৩০ পিএম

রংপুরের বদরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা। প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে তহিদুল ইসলাম (১৪) এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সে উপজেলার মধুপুর ইউনিয়নের কচুয়াপাড়ার তুহিন ইসলামের ছেলে ও স্থানীয় ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে একটি মাহফিলে যাওয়ার জন্য মা’র কাছে ৪শ’ টাকার আবদার করেন। কিন্তু মা মিনা বেগম তাকে টাকা দিতে রাজি হননি। এ কারণে সে অভিমানে বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি।

আরও পড়ুন

আজ বুধবার (৮ জানুয়ারি) পাশের একটি আমগাছে তার মরদেহ ঝুলতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। বিষয়টি নিশ্চিত করে এসআই মশিউর রহমান বলেন, কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

দুই তৃতীয়াংশ মেজোরিটির বাহাদুরী করবেন না : এটিএম আজহারুল ইসলাম

২ কেজি ওজনের ইলিশের দাম উঠল ৭ হাজার টাকা

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি