ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ০২:৫৬ পিএম

আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে নিউক্যাসেল

আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে নিউক্যাসেল,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ কারাবাও কাপে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে চমক দেখিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। গানারদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুর্দান্ত জয়ে ফাইনালে এক পা রেখেছে ইডি হাওয়াইয়ের দল।

মঙ্গলবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেলের হয়ে গোল করেন আলেক্সান্ডার আইজ্যাক (৩৭ মিনিটে ) ও অ্যান্থনি গর্ডন (৫১ মিনিটে)। নিউক্যাসেলের জার্সিতে গতকাল ৫০তম গোলটি করেন আইজ্যাক। হোমে গোলের অনেকগুলো সুযোগ তৈরি করেছে আর্সেনালও। দারুণ ফিনিশিংয়ের অভাবে চেষ্টার শেষ দেখতে পারেনি গানাররা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার গোল্ডেন চান্স মিস করেন। ১৯৫৫ সালের পর কোনো বড় ট্রফি জিততে পারেনি নিউক্যাসেল। এবার তাদের সামনে দারুণ সুযোগ। বহু বছরের প্রতিক্ষিত সুযোগটি ভালোভাবে লুপে নিতে দ্বিতীয় লেগেও এই ফর্ম ধরে রাখতে হবে হাওয়াইয়ের দলের।

আরও পড়ুন

মঙ্গলবারের আগে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ ম্যাচে অপরাজিত ছিল আর্সেনাল। কিন্তু নিউক্যাসেলের বিপক্ষে সেরা খেলাটা দেখাতে পারেনি আরতেতার দল। যে কারণে থেমে যায় গানারদের অপরাজেয় যাত্রা। ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলবে নিউক্যাসেল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া  লাগছে হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে

শিশু ‎কলিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মরদেহ খুঁজতে বের হয় আসামিরাও

বগুড়ার বনানীতে সিটি কর্পোরেশনের অননুমোদিত বিলবোর্ড স্থাপন বন্ধ

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জালসনদ তৈরীর সরঞ্জামসহ আটক ১

নাটোরের বড়াইগ্রামে রঙবিলাস আখচাষ কৃষিতে উন্মোচিত নবদিগন্ত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু