ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৫ ০৬:৪৭ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্তে পাচারকারীসহ ৮ জন আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্তে পাচারকারীসহ ৮ জন আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তের চাপড়া গ্রাম থেকে ভারতে পাচারের জন্য জড়ো করা ৫ জন এবং পাচারকারী ৩ জনকে বিজিবি আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। থানা পুলিশ আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) আটককৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

বিজিবি সূত্রে প্রকাশ, বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পাচারের জন্য সীমান্তের ২৯৪/৩ সাব পিলার হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চাপড়া গ্রামে কিছু লোক জড়ো করার খবরে গতকাল সোমবার বিকেলে অচিন্তপুর বিওপির টহল বিজিবি অভিযান চালান।

এসময় গ্রামবাসীর সহায়তায় বিজিবি বগুড়া সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), মংলা দেবনাথের তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথকে (১৬) এবং দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) ও অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মমিনুর রহমানকে (৩৫) আটক করেন।

বিজিবির অভিযানের সময় সীমান্ত পার হয়ে ভারতে পলায়নকৃত চাপড়া গ্রামের ছইবুর রহমানকে (৩২) অপারের বিএসএফ’র সহায়তায় বিজিবির আটক করেছে। এছাড়া অনুপ্রবেশে সহায়তাকারী আরও ৫জন পালিয়ে গেছে।

আরও পড়ুন

পাচারকৃতরা জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে এসে আবার অবৈধভাবে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। বিজিবি তাদের কাছে থেকে ৫টি মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় ১৬টি সিমকার্ড, ৪টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ১টি ভারতীয় আধার কার্ড ও ১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করেছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?