ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০৮ বিকাল

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ট্রাক্টরের সংর্ঘষে বৃদ্ধা নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ট্রাক্টরের সংর্ঘষে বৃদ্ধা নিহত। প্রতীকী ছবি

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ট্রাক্টরের সংর্ঘষে সরলা রাণী রায় (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গ্রামে জিয়ার ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সরলা রাণী উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গুচ্ছ গ্রামের মৃত বিনয় চন্দ্রের স্ত্রী। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, সরলা রাণী খড়কুটো বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইটভাটার মাটি বহনকারী দুটি ট্রাক্টর রাস্তা পার হওয়ার সময় সংর্ঘষ হয়। এতে তিনি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান